শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে হবে: গাম্বিয়া

 

গাম্বিয়ার বিচারবিষয়ক মন্ত্রী আবুবাকর তামবাদু বলেন, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারকে এই নির্মম হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তাদেরকে এই বর্বরতা ও হিংস্রতা বন্ধ করতে হবে, যা আমাদের সবার বিবেককে ব্যথিত ও ব্যথাহত করে যাচ্ছে। দেশটিকে নিজের নাগরিকদের বিরুদ্ধে এই গণহত্যা বন্ধ করতে হবে।

মঙ্গলবার মামলার বিচারের শুনানির শুরুতে রোহিঙ্গা মুসলমানদের প্রতি গণহত্যা বন্ধে মিয়ানমারকে নির্দেশ দিতে জাতিসংঘের শীর্ষ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে গাম্বিয়া।

রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার মামলায় দেশের হয়ে লড়তে এদিন আন্তর্জাতিক বিচার আদালতে এসে হাজির হন মিয়ানমারের কার্যত নেতা ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি।

তিনি যখন নেদারল্যান্ডের দ্য হেগ শহরে আসেন, তখন দেশে তার পক্ষে হাজার হাজার লোক মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন।

গত নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শুরু করে গাম্বিয়া। এতে বলা হয়, বৌদ্ধসংখ্যাগরিষ্ঠ দেশটি ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীন বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

রয়টার্সের খবরে বলা হয়, দ্য হেগের পিস প্যালেসে বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ৩টায় শুরু হওয়া এ শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করছেন দেশটির নেত্রী অং সান সুচি।

তিনি গণতন্ত্রের দাবিতে অহিংস আন্দোলনের কারণে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

আর আইসিজেতে এই মামলা করা ওআইসিভুক্ত দেশ গাম্বিয়ার পক্ষে এ শুনানিতে প্রতিনিধিত্ব করছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু।

আন্তর্জাতিক বিচার আদালতে ১৫ বিচারকের সঙ্গে প্যানেলে আছেন গাম্বিয়া ও মিয়ানমারের মনোনীত দুই বিচারক। তিন দিনের শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সিদ্ধান্ত দেবেন।

রাখাইনের নিপীড়িত রোহিঙ্গা প্রতিনিধিরাও এ শুনানি উপলক্ষে দ্য হেগের পিস প্যালেসে উপস্থিত হয়েছেন। শুনানি শুরুর আগে তারা ন্যায়বিচারের জন্য প্রার্থনাও করেছেন।

পশ্চিম আফ্রিকার ছোট্ট মুসলিম দেশ গাম্বিয়া। ২০১৭ সালের আগস্টে শুদ্ধি অভিযানের নামে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত ব্যাপক নৃশংসতা চালিয়েছে মিয়ানমার। এতে গণহত্যা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্তকারী দল।

তামবাদু বলেন, গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যে এটা কঠিন একটা বিতর্ক। মিয়ানমারকে গণহত্যা বন্ধের প্রতিশ্রুতির মধ্যে নিয়ে আসার মাধ্যমে এই কনভেনশনে আমরা কেবল রোহিঙ্গাদের অধিকারই না, রাষ্ট্রীয় পক্ষ হিসেবে নিজেদের অধিকারও রক্ষা করতে চাই।

মিয়ানমারের সেনাবাহিনীর ধরপাকড় শুরু হওয়ার পর সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

২২ বছর বয়সী হাসিনা বেগম নামের এক রোহিঙ্গা নারী বলেন, আগুন দিয়ে আমাদের গ্রাম ভস্মীভূত করে দেয়ার সময় বহু নারীকে মিয়ানমারের সেনাবাহিনী ধর্ষণ করেছে। যাদের মধ্যে আমিও রয়েছি। আমি, আমার আত্মীয় ও বন্ধুদের ওপর তারা এই নৃশংসতা চালিয়েছে। তাদের মুখোমুখি হয়ে সরাসরি আমি এই কথা বলতে পারবো। কারণ আমি মিথ্যা বলছি না।

মঙ্গলবার বাংলাদেশের শরণার্থী শিবিরে শত শত রোহিঙ্গাকে পাহাড় চূড়ায় জড়ো হয়ে ‘গাম্বিয়া! গাম্বিয়া!’ বলে স্লোগান দিতে দেখা গেছে। অনেকে মসজিদে নামাজ পড়ে দেয়া করছেন, কাউকে কাউকে রোজা রাখতেও দেখা গেছে। সূত্র:খবর রয়টার্স ও এএফপির

সম্পর্কিত খবর