শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

হিলিতে বেড়েছে পেঁয়াজ ও চালের দাম

দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশীয় পেঁয়াজ ও চালের দাম। অপর্যাপ্ত সরবরাহের অজুহাতে এসব পণ্য বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। দেশীয় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা এবং চালের দাম কেজিতে ২-৪ টাকা করে বেড়েছে।

জানা গেছে, দুদিন আগেও প্রতি কেজি দেশী পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে বর্তমানে তা বেড়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আবারো কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এর পরও বাজারে পর্যাপ্ত দেশী পেঁয়াজ মজুদ থাকায় দাম নিম্নমুখী ছিল। কিন্তু কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়েছে। এতে মোকামে সররবাহ কমেছে। আগে প্রতি মণ ১ হাজার ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, বাজারে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি না করে সেজন্য আমরা মনিটরিং করছি। প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং আমদানিনির্ভরতা কমাতে ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু করা বন্ধ করে দিয়েছে সরকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে হিলিতে সব ধরনের চালের দাম কেজিপ্রতি ২-৪ টাকা করে বেড়েছে। অটো মিলাররা সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। সরেজমিন ঘুরে দেখা গেছে, বাজারে স্বর্ণা জাতের চাল ৪৬-৪৮ টাকা বিক্রি হলেও তা বেড়ে ৫০ টাকায় উন্নীত হয়েছে। মিনিকেট জাতের চাল ৬২-৬৪ টাকা বিক্রি হলেও তা বেড়ে ৬০ টাকায় পৌঁছেছে। তবে অন্যান্য জাতের চাল এখনো আগের মতোই স্থিতিশীল রয়েছে। হিলি বাজারের চাল বিক্রেতা সুব্রত কুণ্ডু বলেন, চাল আমদানি শুরু না হওয়ায় মিল মালিকরা বাজারে চাল ছাড়ছেন না। এতে সরবরাহ কমেছে।

দিনাজপুরের তাহমিদ অটো রাইস মিল মালিক মজিবর রহমান বলেন, সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়ানোর অভিযোগ একেবারে ভিত্তিহীন। দু-তিনদিন ধরে চালের দাম একটু বাড়তি। এর কারণ হলো, কয়েক দিনের ব্যবধানে ধানের দাম বেড়েছে। তাছাড়া উৎপাদন খরচও বেশি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণে ও চাল নিয়ে কারসাজি রুখতে দোকান ও মিলগুলোয় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর