শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজধানী আটলান্টা শহরে বন্দুকধারীদের গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মাহফুজের মৃত্যুতে তার দেশের বাড়ি নোয়াখালী পৌর এলাকায় চলছে শোকের মাতম।

আজ বৃহস্পতিবার নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতন কৃষ্ণ পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে বিকেলে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেধনা জানিয়েছেন। যে কোন প্রয়োজনে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ।

নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় দোকানের বিপরীত দিক থেকে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের সামনে পড়ে যান তিনি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেনে, আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি মসজিদে তার নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

সম্পর্কিত খবর