শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

লুহানস্কের ৯৭ ভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে

পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের প্রায় ৯৭ ভাগই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি জানান, দনবাসের একাংশ লুহানস্কের প্রায় শতভাগই তাদের দখলে। কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত হয়েছে অঞ্চলটি।

সের্গেই শোইগু বলেন, স্বাধীন ঘোষিত দোনেৎস্ক ও লুহানস্কের বেশির ভাগ শহর এখন মুক্ত। গুরুত্বপূর্ণ শহর এবং ১৫টি বসতি রয়েছে এ তালিকায়। অভিযানের অন্যতম লক্ষ্য- সেভেরোদোনেৎস্কের আবাসিক এলাকা পুরোপুরি রাশিয়ার দখলে। শিল্প এলাকা এবং কাছাকাছি বসতিগুলোও শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। লুহানস্ক প্রজাতন্ত্রের ৯৭ ভাগ দখলমুক্ত করেছে রাশিয়া।

শহরের মেয়র ওলেক্সান্ডার স্ট্রিউক বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করেছে এবং লাইন ধরে রেখেছে।’

এদিকে, জেলেনস্কি গত সোমবার ভিডিও ভাষণে বলেন, ‘আমাদের বীররা সেভেরোদোনেৎস্কে তাদের অবস্থান ছেড়ে দিচ্ছে না।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ অভিযান। এখন পর্যন্ত ৪ হাজার ২৫৩ বেসামরিকের মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘ। সূত্র : এপি

সম্পর্কিত খবর