প্রিমিয়াম অর্জনে এনআরবি লাইফের সাফল্য
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠার বর্ষপূতিতে মাসিক প্রিমিয়াম অর্জন ২ কোটি টাকা ছাড়িয়েছে।

প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র সংগঠকদের সমন্বয়ে আজ ৬ জুন “Monthly Leaders’ Meeting- 2022 ” অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি উদ্দোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান।

৬ মে ২০২১ সালে কোম্পানি প্রতিষ্ঠার পর ডিসেম্বর ২০২১ ক্লোজিং পর্যন্ত ব্যবসা হয় ৫ কোটি ৫৬ লক্ষ টাকা। ২০২২ সালে মে মাস পর্যন্ত ৬ কোটি টাকার বেশি ব্যবসা করে। যা মাত্র ৫ মাসে গতবছরের মোট ব্যবসা কে অতিক্রম করেছে।

ব্যবসায়ীক সফলতার ধারাবাহিকতায় শুধু মে মাসের ক্লোজিং এ ২ কোটি টাকার বেশি প্রথম বর্ষ প্রিমিয়ার অর্জন করতে সক্ষম হয় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সিইও সিনিয়র কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে এই আনন্দঘন বিশেষ মুহূর্ত উদযাপন করেন।

সভায় বক্তারা বলেন, যোগ্য ও দূরদর্শী চেয়ারম্যান এর নির্দেশনা দক্ষ ও বিচক্ষণ সিইও, মোঃ শাহ্ জামাল হাওলাদারের নেতৃত্বে ২০২২ সাল হবে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের এক নতুন ইতিহাস সৃষ্টির বছর।



