শিরোনাম
১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা
down of head

৪ কোটি টাকার স্বর্ণসহ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি শুরু করে। বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার রাত ১১টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী হিমেল খানকে চ্যালেঞ্চ করে তল্লাশি করা হয়। পরে তার পিঠের ব্যাগে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত স্বর্ণের সর্বমোট ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা ছাড়াও জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার।

সম্পর্কিত খবর