২২ আরোহী নিয়ে মাঝ-আকাশে নেপালের বিমান নিখোঁজ
নেপালে বেসরকারি বিমান সংস্থার একটি যাত্রীবাহী প্লেন নিখোঁজ হয়েছে। বিমানটিতে ২২ জন আরোহী ছিল। স্থানীয় সময় রোববার প্লেনটি নিখোঁজ হয়। এদের মধ্যে চারজন ভারতীয় এবং তিনজন জাপানি নাগরিক। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
তারা এয়ারের ওই প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। পরে স্থানীয় সময় রোববার সকালে প্লেনটি নিখোঁজ হয়। ৯এন-এইটি প্লেনটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল।



