চট্টগ্রামে জেনিথ লাইফের সম্মেলন
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক অফিস ইনচার্জদের নিয়ে স্থানীয় একটি হোটেলে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র জিএম (উঃ) জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের অফিস ইনচার্জগণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মহোদয় সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।



