শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

অবসরোত্তর পাওনা ও দায়দেনা পরিশোধে ৫৭৪ কোটি টাকা বরাদ্দ

বন্ধ ঘোষণা করা সরকারি পাটকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা ও অন্যান্য দায়-দেনা পরিশোধে ৫৭৪ দশমিক ১৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ ঘোষিত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মিলগুলোর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা, কাঁচাপাট সরবরাহকারীদের পাওনা এবং অন্যান্য পাওনা (স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের) বাবদ সর্বমোট ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বিজেএমসির অনুকূলে বরাদ্দ দিয়েছে সরকার।

২০২১-২২ অর্থবছরের অর্থ বিভাগের সংশোধিত বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে বিজেএমসির অনুকূলে ‘পরিচালন ঋণ’ হিসেবে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ ৩২৭ কোটি ৭ লাখ টাকা ১ হাজার ৯৮০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা, ২ হাজার ২১৭ জন কাঁচাপাট সরবরাহকারীদের পাওনা বাবদ ২৩৪ কোটি ৯১ লাখ এবং ১ হাজার ১১৯ জন স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের পাওনা বাবদ ১২ কোটি ১৬ লাখ টাকা ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের, কাঁচাপাট সরবরাহকারী এবং স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের ১০ মে তারিখে স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষাণ্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এজন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী/কাঁচাপাট সরবরাহকারী/স্টোর সরবরাহ বা ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের পাওনা পরিশোধকালে বিজেএমসি কর্তৃপক্ষ তাদের পাওনার বিষয়টি সরকারি বিধি-বিধানের আলোকে পুনরায় যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে পাওনা পরিশোধ করবে। পাওনা পরিশোধকালে পাওনার বিষয়ে কোনো অসংগতি দৃষ্টিগোচর হলে বিজেএমসি/মিল কর্তৃপক্ষ অবিলম্বে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে।

চিঠিতে আরো বলা হয়, বিধিবহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন। কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট মিল অথবা বিজেএমসির বিরুদ্ধে কোনো মামলা করে থাকলে সরকারি নির্দেশ অনুযায়ী মামলার সব ধাপ সম্পন্ন হওয়ার পর আদালতের রায় অনুযায়ী অথবা ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে মামলা প্রত্যাহারপূর্বক লিখিত আবেদনপ্রাপ্তি সাপেক্ষে তাদের পাওনা পরিশোধের বিষয় বিবেচনা করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মিল কর্তৃপক্ষের কাছে ব্যক্তিগত দায় বা নিরীক্ষা আপত্তি থেকে থাকলে ওই আপত্তি নিষ্পত্তি হওয়ার পর যথাযথ বিধি-বিধানের আলোকে পাওনাদি পরিশোধ করতে হবে। অব্যয়িত অর্থ পরবর্তী সময়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী/কাঁচাপাট সরবরাহকারী/স্টোর সরবরাহ বা ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের তালিকাসহ বিস্তারিত ব্যয় বিবরণী অর্থ বিভাগে পাঠাতে হবে।

সম্পর্কিত খবর