শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

রফতানি বাড়াতে জার্মানি সফরে বিজিএমইএ প্রতিনিধিরা

একক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক পণ্যের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার জার্মানি। গত অর্থবছরে দেশটিতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৭ শতাংশ। চলতি অর্থবছরের ১০ মাসেই রফতানি হয়েছে ৫৯৭ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলারের পোশাক। প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৯১ শতাংশ। জার্মানিতে রফতানি আরো বাড়ানোর পাশাপাশি প্রবৃদ্ধি টেকসই করতে চাইছে খাতসংশ্লিষ্টরা। এ লক্ষ্যে জার্মানি সফরে যাচ্ছে পোশাক পণ্যের প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধি দল। প্রতিনিধি দল জার্মান ডিউ ডিলিজেন্স এবং সাপ্লাই চেইন আইন ২০২১, প্রবণতা ও টেকসই উদ্যোগ এবং জিএসপি নিয়ে আলোচনা করবে।

বিজিএমইএ জানিয়েছে, সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ১-৩ জুন জার্মানি সফর করবে। সফরকালে তারা ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এবং ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জার্মানি এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন (ওএভি), ভিএফআই-জার্মান ইমপোর্টার্স এবং জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক শাখার যৌথ আয়োজনে হামবুর্গে অনুষ্ঠিতব্য একটি টেক্সটাইল গোলটেবিল বৈঠকেও তারা যোগদান করবেন। এছাড়া প্রতিনিধি দলটি জার্মান ব্র্যান্ড, বিজনেস অ্যাসোসিয়েশনের

সঙ্গে দেখা করবেন এবং এএমডি হামবুর্গ একাডেমি অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন পরিদর্শন করবেন। পুরো প্রোগ্রামটি জার্মানির বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক শাখা (কমার্শিয়াল উইং) সমন্বয় করবে।

বিজিএমইএ প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় রফতানির গন্তব্যস্থল। বিজিএমইএর প্রতিনিধি দলের এ সফরে জার্মানির দুটি ফেডারেল মিনিস্ট্রির সঙ্গে বৈঠকের পাশাপাশি একটি টেক্সটাইল রাউন্ড টেবিলে অংশগ্রহণ করবে। ওই রাউন্ড টেবিলে বিভিন্ন ইউরোপিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সম্পর্কিত খবর