শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ইডকলের ২৫ বছর পূর্তি উদযাপন

রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডকলের চেয়ারম্যান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। অনুষ্ঠান থেকে ইডকলের ঋণ পোর্টফোলিও আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানানো হয়।

অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান বলেন, টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ইডকল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে। সরকার দেশের মোট বিদ্যুৎ চাহিদার একটা বড় অংশ জীবাশ্ম জ্বালানি থেকে আহরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। আশা করি, সেখানেও আমরা অবদান রাখতে পারব।

ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট্ট একটি দল ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ঋণ পোর্টফোলিও প্রায় এক বিলিয়ন ডলার। পরিশোধিত মূলধন ৭৩৮ কোটি টাকা।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে ইডকলের বিনিয়োগের পরিমাণ ৬৪০ মিলিয়ন ডলার। সাধারণ বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার, যা দিয়ে প্রায় ২ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এছাড়া অন্যান্য অবকাঠামো প্রকল্পে ইডকলের বিনিয়োগের পরিমাণ ৬৬৬ মিলিয়ন ডলার। সোলার হোম সিস্টেমে অর্থায়ন ইডকলের একটি বড় সাফল্য। এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ৪৩ লাখ বাসাবাড়ি ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ১ দশমিক ৮ কোটি সুবিধাভোগীর কাছে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিয়েছে। এ সংখ্যা সরকার ঘোষিত শতভাগ বিদ্যুতায়ন সাফল্যের অন্তর্ভুক্ত। বিশ্বব্যাপী এটা সর্ববৃহৎ ও সফল সৌরবিদ্যুৎ কর্মসূচি হিসেবে সমাদৃত। আফ্রিকার কয়েকটি দেশে ইডকল মডেল অনুসরণ করে সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ইডকলের পরিচালনা বোর্ডের সদস্য ড. নিহাদ কবীর এবং বিএসআরএমের চেয়ারম্যান আলীহুসাইন আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর