শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

তিন মাসের সর্বনিম্নে অপরিশোধিত চিনির দাম

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে অপরিশোধিত চিনির দাম তিন মাসের সর্বনিম্নে পৌঁছেছে। অপরিশোধিত তেলের দাম কমে আসা ও ডলারের দর বাড়ায় এমনটা দেখা যায়। যদিও এ সময়ে পণ্যটির শীর্ষ উৎপাদক ব্রাজিলের মন্দার কারণে সরবরাহ কমে আসার কথা শোনা যায়।

বৃহস্পতিবার জুলাইতে সরবরাহের জন্য অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে। এ সময় প্রতি পাউন্ড চিনির দাম দাঁড়ায় ১৮ দশমিক ৩২ সেন্ট। পাশাপাশি আগস্টে সরবরাহের জন্য ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে সাদা চিনির দামও কমে এসেছে। এ সময় প্রতি টন সাদা চিনির দাম দশমিক ৬ শতাংশ কমে দাঁড়ায় ৫১১ ডলার ৮০ সেন্ট।

কমোডিটি ট্রেডার লুইস ড্রেফাস আশা করছে, ব্রাজিলে ইথানল উৎপাদনের একটি শক্তিশালী পরিবর্তনের ফলে চিনির উৎপাদন কমে আসবে। এ সময় সেন্টার-সাউথে চিনির উৎপাদন নেমে আসতে পারে ২ কোটি ৯০ লাখ টনে।

সম্প্রতি এক প্রতিবেদনের মাধ্যমে ব্রাজিলের চিনি শিল্পসংক্রান্ত প্রতিষ্ঠান ব্রাজিলিয়ান সুগারক্যান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ইউএনআইসিএ) জানায়, এপ্রিলের দ্বিতীয়ার্ধে দেশটির চিনির উৎপাদন ৯ লাখ ৩৪ হাজার টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৩৮ দশমিক ৭ শতাংশ কম। ব্রাজিলের মিলগুলো ইথানল ও চিনি উভয় ধরনের পণ্য উৎপাদনে আখের ব্যবহার করে। ফলে দেশটিতে ইথানলের উৎপাদন বাড়লে চিনির উৎপাদন কমে আসবে।

সম্পর্কিত খবর