শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

যুক্তরাষ্ট্রে গ্যাস উত্তোলন ও চাহিদা বৃদ্ধির পূর্বাভাস

অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও উত্তোলন বাড়বে। সম্প্রতি শর্ট টার্ম এনার্জি আউটলুক শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

প্রতিষ্ঠানটির প্রক্ষেপণ বলছে, চলতি বছর ড্রাই গ্যাস উত্তোলন বেড়ে ৯ হাজার ৬৭১ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। আগামী বছর উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ১০ হাজার ১৭১ কোটি ঘনফুটে। গত বছর দেশটিতে সব মিলিয়ে ৯ হাজার ৩৫৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল।

ইআইএ জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে ৮ হাজার ২৯৭ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার হয়েছিল। এ বছর তা বেড়ে ৮ হাজার ৫৭৩ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। তবে আগামী বছর কিছুটা কমে ৮ হাজার ৫২৮ কোটি ঘনফুটে নামবে।

গত মাসে ইআইএ ৯ হাজার ৭৪১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের পূর্বাভাস দিয়েছিল। চলতি মাসে পূর্বাভাস কিছুটা কমানো হয়েছে। তবে এপ্রিলে জ্বালানি পণ্যটির চাহিদাসংক্রান্ত যে পূর্বাভাস দেয়া হয়েছিল, চলতি মাসে তা বাড়ানো হয়েছে। এপ্রিলে ৮ হাজার ৪১১ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূর্বাভাস দিয়েছিল ইআইএ।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি ১ হাজার ১৯৯ কোটি ঘনফুটে উন্নীত হবে। আগামী বছর রফতানির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ২৬৩ কোটি ঘনফুটে। গত বছর দেশটি ৯৭৬ কোটি ঘনফুট এলএনজি রফতানি করেছিল।

সম্পর্কিত খবর