শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

চাকুরি থেকে অপসারণ
সৈয়দ বিল্লালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি প্রগ্রেসিভ লাইফের

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি-অর্থ আত্মসাত ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে কুমিল্লা সার্ভিসিং সেলের সিনিয়র ম্যানেজার সৈয়দ বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। এর আগে, ‘‘চাকুরী বিধি লঙ্ঘন, ওদ্ধত্যপূর্ণ আচরণ ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্থ করার অভিযোগ এনে‘‘ তাঁকে চাকুরী থেকে অপসারণ করা হয়। অর্থবাংলাডটকমকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের মূখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সূত্র জানায়,  ‘‘কোম্পানীর বৃহত্তর স্বার্থ, ব্যবসা বৃদ্ধি ও সংগঠন সম্প্রসারনের জন্য’’ ২৭ জানুয়ারী সুজন বীমা ডিভিশনের কুমিল্লা সাভিসিং সেল অফিসে বদলি করা হয় সৈয়দ বিল্লাল হোসেনকে। বদলি অফিসে যোগদানের আগেই সৈয়দ বিল্লাল প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ সদস্য, উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের কাছে ই-মেইল প্রেরণ করে অতিরঞ্জিত তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করেন। অফিসিয়াল শৃঙ্খলা ভঙ্গ, চাকুরী বিধি লঙ্ঘন, প্রতিষ্ঠানের মালিকদের বিভ্রান্ত করা, প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ এনে পহেলা ফেব্রুয়ারী কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরবর্তীতে তাকে চাকুরী থেকে অপসারণ করা হয়।

মূখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ স্বাক্ষরিত ৭ মার্চের চিঠিতে সৈয়দ বিল্লাল হোসেনকে অপসারণের কারন উল্লেখ করা হয়েছে। সূত্র নং : এইচও/এইচআর০০০৮০/২০২২-এনএ চিঠিতে বলা হয়েছে, সৈয়দ বিল্লাল হোসেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কোম্পানীর পলিসি হোল্ডার গাইড বই, পলিসি হোল্ডারদের দলিল, প্রস্তাব পত্র, সাইনবোর্ড, ব্যানার, ফেষ্টুন, ব্রুশিয়ার তৈরীসহ, প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয় সংক্রান্ত অনেক কাজ দীর্ঘ বছর নিয়মহীন করে এসেছেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নিয়ম মেনে কাজের  নির্দেশ দিলে সৈয়দ বিল্লাল পরিচালনা পর্ষদ সদস্যদের নাম উল্লেখ করে এমডি, সিএফওসহ উর্ধ্বতন কর্মকর্তাদের চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে হুমকি-ধামকি দিতেন।

চিঠিতে আরো অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা হলে সৈয়দ বিল্লাল প্রতিষ্ঠানের সিএফও এবং হেড অব অডিটকে ‘ক্রিকেট স্ট্যাম্প’ দিয়ে আঘাতের চেষ্টা করেন। ২০১৭ সালে মানব সম্পদ বিভাগের প্রধান ও প্রধান অর্থ-কর্মকর্তা বিপুল চন্দ্র নাথকে হুমকি দিয়ে বেশী ইনক্রিমেন্ট আদায় করেন।

৭ মার্চ ২০২২ তারিখের সৈয়দ বিল্লাল হোসেন কে দেয়া ‘‘চাকুরীতে পুন:বহালের আবেদন না-মন্জুর প্রসঙ্গে’’ এই চিঠিতে আরো বলা হয়েছে,  গালিগালাজ করে পরিচালকদের নাম নিয়ে  ‘কল্লা’ ফেলে দেয়ার হুমকি দিয়েছেন তিনি।

এমনকি, ৩০ জানুয়ারী তাকে প্রধান কার্যালয় থেকে কুমিল্লা বদলীর আদেশ দেয়া হলে  তিনি চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানসহ পরিচালক এবং উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের কাছে ই-মেইল পাঠিয়ে কোম্পানীর স্বার্থ পরিপন্থি কাজ করেছেন। প্রশাসনিক কাজে বাধাদান, প্রটৌকল লংঘন, প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ পরিচালকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি, বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে অপরাধ করায়  সৈয়দ বিল্লালকে চাকুরী থেকে অপসারণ করা হয়েছে।

চাকুরি থেকে অপসারণের পর ১৫ মার্চ ডিজিএম (অর্থ ও হিসাব) এবং সিএফও (ভারপ্রাপ্ত) সাক্ষরিত এক চিঠিতে, সৈয়দ বিল্লাল হোসেন কে কেন্দ্রীয় হিসাব বিভাগ থেকে অগ্রীম নেওয়া ৯২ হাজার ৭ শত ৫৫ টাকা সমন্বয়ের নির্দেশ দেয়া হয়।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ অর্থবাংলাডটকমকে বলেন, ‘‘প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করায় সিনিয়র ম্যানেজার বিল্লাল হোসেনকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড থেকে অপসারণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ক্রয়-বিক্রয়ে সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে অফিসিয়াল তদন্ত হচ্ছে। ইতোমধ্যে নানান অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্নসাতের তথ্য বেড়িয়ে আসছে। এমনকি তিনি এখনো চাকুরীচ্যুত অবস্থায় প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ডে লিপ্ত থেকে কুৎসা রটনা করছেন। সরকারী এবং বে-সরকারী বিভিন্ন দপ্তরে নামে-বেনামে ভুয়া, মিথ্যা-বানোয়াট চিঠি দিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সৈয়দ বিল্লালের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ ও মামলা করার প্রস্তুতি চলছে।’’

এ বিষয়ে অর্থবাংলাডটকমকে সৈয়দ বিল্লাল হোসেন বলেন, ‘‘আমাকে খুব অল্প সময়ের মধ্যে প্রধান কার্যালয় থেকে কুমিল্লা অফিসে বদলি করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষের সাথে সু-সর্ম্পক থাকায় বিষয়টি তাদের জানিয়েছি। পরবর্তীতে অন্যায়ভাবে আমাকে চাকুরীচ্যুত করা হয়। বিষয়গুলো আমি আইনগতভাবে মোকাবেলা করছি।’’

সম্পর্কিত খবর