শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৬ প্রতিষ্ঠান

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, রাষ্ট্রায়ত্ত শিল্প বিভাগে ২৬টি প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেনস পুরস্কার-২০২০ দেবে শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সম্প্রতি মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার দিয়ে আসছে শিল্প মন্ত্রণালয়। ২০২০ সালের পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো— বৃহৎ শিল্পের খাদ্য শিল্প বিভাগে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড। ইস্পাত ও প্রকৌশলে ফেয়ার ইলেকট্রনিকস, শেলটেক (প্রা.) লিমিটেড ও রানার অটোমোবাইল। টেক্সটাইল ও আরএমজিতে এনভয় টেক্সটাইল লিমিটেড, এমএম ইস্পাহানি লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস ও করনী নিট কম্পোজিট লিমিটেড। সেবায় নিটল ইন্স্যুরেন্স কোম্পনি লিমিটেড, মীর টেলিকম ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড। আইটিতে সার্ভিস ইঞ্জিন লিমিটেড। কেমিক্যালে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত ইস্পাত ও প্রকৌশলে সিলভান টেকনোলজিস লিমিটেড। টেক্সটাইল ও আরএমজিতে মাসকোটেক্স লিমিটেড ও ইনডেক্স অ্যাকসোসরিজ লিমিটেড। কেমিক্যালে বিআরবি পলিমার লিমিটেড ও জিএমই এগ্রো লিমিটেড। আইটিতে মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড।

ক্ষুদ্র শিল্প বিভাগে আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেড, মেসার্স তোহফা এন্টারপ্রাইজ ও জারমার্টজ লিমিটেড। মাইক্রো শিল্পে সুপারস্টার ইলেকট্রনিকস লিমিটেড। রাষ্ট্রায়ত্ত শিল্পে ইস্টার্ন টিউবস লিমিটেড পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

সম্পর্কিত খবর