শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ভারতে দেখা দিতে পারে সূর্যমুখী তেলের ঘাটতি

রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে টালমাটাল ভোজ্যতেলের বাজার। বিশেষ করে ইউক্রেন থেকে বন্ধ হয়ে গেছে সূর্যমুখী তেল সরবরাহ। ফলে আগামী অর্থবছর ভারতে ৪-৬ লাখ টন অপরিশোধিত সূর্যমুখী তেলের ঘাটতি দেখা দিতে পারে। এতে বিপাকে পড়বে ভোজ্যতেল প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলো। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ক্রিসিল রেটিংসের প্রাক্কলন অনুযায়ী, ভারত বছরে প্রায় ২৩০-২৪০ লাখ টন ভোজ্যতেল ব্যবহার করে। এর মধ্যে ১০ শতাংশই আসে পরিশোধিত সূর্যমুখী তেল থেকে। কিন্তু কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুদ্ধ বেধে যাওয়ায় তেলটির সংকট তীব্র হয়ে উঠছে।

ভারত দেশীয় ভোজ্যতেলের চাহিদার ৬০ শতাংশই পূরণ করে আমদানির মাধ্যমে। আমদানিনির্ভর হওয়ায় দেশটি চলমান সংকটে ভয়াবহ বিপাকে পড়েছে। ভারত বার্ষিক চাহিদার ৯০ শতাংশ অপরিশোধিত সূর্যমুখী তেল ইউক্রেন (৭০ শতাংশ) ও রাশিয়া (২০ শতাংশ) থেকে আমদানি করে। আমদানির গড় পরিমাণ দাঁড়ায় ২২-২৩ লাখ টনে। বাকিটুকু আর্জেন্টিনা ও অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়।

সম্মিলিতভাবে ইউক্রেন ও রাশিয়া ভারতের বাজারে প্রতি বছর ১০ লাখ টন অপরিশোধিত সূর্যমুখী তেল রফতানি করে। এছাড়া আর্জেন্টিনা দেশটিতে সাত লাখ টন রফতানি করে।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার প্রধান প্রধান ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাদ দেয়া হয়েছে সুইফট সিস্টেম থেকেও। ফলে দেশটির সঙ্গে পণ্য বাণিজ্য কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় ভোজ্যতেল প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলো সাধারণত ৩০-৩৫ দিনের জন্য কাঁচামালের মজুদ রাখে। এটি তাদের জরুরি পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জরুরি মজুদ রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ সংকটের কারণে সূর্যমুখী তেলের দাম লাফিয়ে বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম নাগালের বাইরে চলে যেতে পারে।

সম্পর্কিত খবর