শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

রাস্তায় ‘উড়ন্ত ছিনতাইকারী’

যশোরে ‘উড়ন্ত ছিনতাইকারী’র কবলে পড়া এক নারী ও শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।
যশোরের রাস্তায় ছিনতাইকারীদের উপদ্রব বেড়েছে। মোটরসাইকেল আরোহী এই ছিনতাইকারীদের স্থানীয়রা ‘উড়ন্ত ছিনতাইকারী’ নাম দিয়েছেন। সর্বশেষ শুক্রবার দুপুরে শহরের জেলা ও দায়রা আদালত মোড়ে ‘উড়ন্ত ছিনতাইকারী’র কবলে পড়ে রিকশা থেকে কোলের শিশু সন্তানসহ রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার আঠারখাদা গ্রামের উত্তম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৩০) ও তার ছেলে রিকো বিশ্বাস (৪)।
আহত দিপালীর ভাই মিঠুন বিশ্বাস জানান, জজ আদালত মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার বোনের হাতের ব্যাগ ধরে টান দেয়। এ সময় তার বোন ও ছোট ভাগনে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অপরাধী শনাক্তে চেষ্টা চলছে। এছাড়া শহরের ‘উড়ন্ত ছিনতাইয়ের’ ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন সময়ে ছিনতাইকারী আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর