শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

অ্যাগ্রিগেটস উৎপাদন শুরু করেছে লাফার্জহোলসিম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চুনাপাথর চিপ বা অ্যাগ্রিগেটসের উৎপাদন পুনরায় শুরু করেছে। শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দুই মাস বন্ধ থাকার পর গতকাল থেকে অ্যাগ্রিগেটস উৎপাদন শুরু করেছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

উৎপাদন শুরুর বিষয়ে কোম্পানিটি বলছে, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাগ্রিগেটস উৎপাদন ও খোলাবাজারে বিক্রির অনুমোদন-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানি তাত্ক্ষণিকভাবে আবারো অ্যাগ্রিগেটসের উৎপাদন শুরু করেছে। লাইমস্টোন চূর্ণ করে অ্যাগ্রিগেটস উৎপাদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে নীতিমালা প্রণয়ন করার আগ পর্যন্ত লাফার্জহোলসিমকে এ অনুমোদন দেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে। নীতিমালা প্রণয়নের পর কোম্পানিটিকে আবারো অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

এর আগে অ্যাগ্রিগেটস উৎপাদন ও ব্যবসা বন্ধের নির্দেশ দিয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর লাফার্জহোলসিমকে চিঠি দেয় শিল্প মন্ত্রণালয়। নির্দেশনা-সংক্রান্ত চিঠিটি তারা হাতে পায় ২০ সেপ্টেম্বর। ব্যবসা বন্ধের নির্দেশনার কারণ হিসেবে ওই চিঠিতে সে সময় বলা হয়, লাফার্জহোলসিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন নেয়নি। এ চিঠি হাতে পাওয়ার পর পরই আইনি পদক্ষেপ নেয় লাফার্জহোলসিম।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৮৮ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ২৩৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৫২ কোটি টাকা বা ৬৪ দশমিক ৩৯ শতাংশ।

সম্পর্কিত খবর