শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

ডিএসইর নতুন সিআরও খায়রুল বাশার

ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) পদে এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের নিয়োগ অনুমোদন করেছে বিএসইসি। গতকাল এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২০ সালের ৫ জানুয়ারি অসুস্থতার কারণ দেখিয়ে একেএম জিয়াউল হাসান ডিএসইর সিআরও পদ থেকে পদত্যাগ করেন। এরপর পদটি দীর্ঘদিন শূন্য ছিল। পরবর্তী সময়ে ২০২১ সালের ১ সেপ্টেম্বর এ পদে যোগদান করেন মো. শওকত জাহান। এর দুই মাসের মাথায় তিনি পদত্যাগ করেন।

এদিকে মো. শওকত জাহান পদত্যাগের পর শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে ডিএসই। তারই ধারাবাহিকতায় ডিএসইর পর্ষদে খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের নাম অনুমোদনের পর বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করা হয়। গতকাল সেই আবেদনে সম্মতি দিয়ে একটি চিঠি ইস্যু করেছে বিএসইসি।

সম্পর্কিত খবর