শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

কাঁচামালের সরবরাহ নিশ্চিতে কৃষিতে মনোযোগ বাড়াতে হবে —মতিয়া চৌধুরী

শিল্পে কাঁচামালের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতে কৃষি খাতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। তিনি বলেন, অধিক কর্মসংস্থানের জন্য শিল্পায়ন প্রয়োজন, কিন্তু এর কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভর করতে হয়। সুতরাং শিল্পে কাঁচামালের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে আমাদের কৃষিতে আরো মনোযোগ দিতে হবে। ফসলের ভালো উৎপাদন নিশ্চিত করতে ও কৃষি খাতে ভারসাম্য বজায় রাখতে কৃষি বিজ্ঞানবুঝতে হবে। গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) পরিদর্শনকালে এমনটা বলেন তিনি।

এসময় আইসিএবি সভাপতি মো. শাহাদাৎ হোসেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের নির্মূল করার জন্য কৃষি খাতের উন্নয়ন বিশেষ করে রেলপথে কৃষি পণ্য পরিবহন, উচ্চ জাতের বীজ উদ্ভাবন এবং কৃষকদের কৃষিঋণের পরিমাণ বৃদ্ধির বিষয়ে কিছু সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিএবির সিইও শুভাশীষ বসু ও ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক, সহসভাপতি এনকেএ মবিন এফসিএ, কাউন্সিল সদস্য কামরুল আবেদীন, সাব্বির আহমেদ, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ফোরকান উদ্দিন, এমবিএম লুত্ফুল হাদী ও সিওও মাহবুব আহমেদ সিদ্দিক প্রমুখ।

সম্পর্কিত খবর