শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে কাজ করবে ইআইএফ

বাংলাদেশের পোশাক খাতের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য সহযোগিতা করবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে ইআইএফের প্রতিনিধি দলের সাক্ষাত্কালে গতকাল এ বিষয়ে আলোচনা করা হয়।

বিজিএমইএ পিআর অফিসে আয়োজিত এ সভায় ইআইএফের নেতৃত্ব দেন নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারী। এ দলে আরো ছিলেন ইআইএফের সিনিয়র সমন্বয়কারী হ্যাং টি টি ট্রান ও আঞ্চলিক পোর্টফোলিও ম্যানেজার ডেভিড ডেপ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের ডিজি ও এক্সপোর্ট ডাইভারসিফিকেশন অ্যান্ড কমপিটিটিভনেস ডেভেলপমেন্ট প্রজেক্টের (টায়ার-২) প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাত্কালে বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাব্য কোন কোন ক্ষেত্রে বাণিজ্যে দরকষাকষি সক্ষমতা ও রফতানিতে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে সহায়তা করা যায়, সেগুলো নিয়ে তারা আলোচনা করেন।

এদিকে গতকাল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে পিআর অফিসে সাক্ষাৎ করেন কোপেনহেগেন বিজনেস স্কুলের অধ্যাপক পিটার লুন্ড-থমসেন ও ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক গ্যাভিন ব্রিজ। বিজিএমইএর সহসভাপতি মিরান আলী এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর