শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

বিএসইসির তিন নির্বাহী পরিচালকের দপ্তর পুনর্বণ্টন

বিএসইসির তিনজন নির্বাহী পরিচালকের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিএসইসির এসআরএমআইসি ও মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং সিএমডিপি-৩ প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমানকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের পরিবর্তে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ক্যাপিটাল ইস্যু বিভাগের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল লিটারেসি ও এমআইএস বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে শুধু এমআইএস বিভাগের দায়িত্বে রাখা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে ক্যাপিটাল ইস্যু ও মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের তত্কালীন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমকে ক্যাপিটাল ইস্যু বিভাগ ও মুখপাত্রের দায়িত্বে বহাল রাখা হয়েছে। সেই সময় মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয় ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমের কাছে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে এসআরএমআইসি ও এমআইএস বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিএমডিপি-৩ প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমানকে এমআইএসের পরিবর্তে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিল।

 

সম্পর্কিত খবর