শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরো ঋণ প্রয়োজন

কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরো ঋণ দেয়া প্রয়োজন। এজন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ করা উচিত। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত ক্রেতা-বিক্রেতা সম্মিলনের অনুষ্ঠান থেকে এমন অভিমত উঠে এসেছে। রাজধানীর পর্যটন ভবনে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হাসিনা নেওয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী বলেন, এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দিয়ে সরকারের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমই ফাউন্ডেশন। তবে করোনাভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরো ঋণ প্রয়োজন।

স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী-উদ্যোক্তাদের তৈরি পণ্য দেশের প্রথম সারির ক্রেতাদের কাছে পরিচয় করিয়ে দিতেই নিয়মিত এ ধরনের ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন করে আসছে এসএমই ফাউন্ডেশন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন বলেন, পুঁজি ও পণ্যের বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন দেশের এসএমই উদ্যোক্তারা। সেই সঙ্গে তাদের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এসএমই উদ্যোক্তাদের এসব সংকট সমাধানে কাজ করছে ফাউন্ডেশন।

দেশের প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রায় ৬৮ লাখ কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যার ৭ দশমিক ২১ শতাংশ নারী-উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নারীর জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি ও নানাবিধ প্রণোদনার ফলে দেশে নারী-উদ্যোক্তার সংখ্যা প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পণ্যের বাজার সংযোগ বা বাজারজাত নারী-উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান একটি বাধা। ব্যবসা করার ক্ষেত্রে ৩৭ শতাংশ নারী-উদ্যোক্তা পুঁজি সংকটের কথা উল্লেখ করলেও ২০ শতাংশ নারী-উদ্যোক্তা পণ্যের বাজারজাতকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। এ প্রেক্ষাপটে নতুন নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ তৈরির মাধ্যমে পণ্যের বাজারজাত সমস্যা সমাধানের জন্য এসএমই ফাউন্ডেশন ষষ্ঠবারের মতো ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন সম্ভাবনাময় নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদের উৎপাদিত বুটিক, পাটজাত, চামড়াজাত, হস্তশিল্প ও জুয়েলারিসহ অন্যান্য পণ্য বাণিজ্যিক ক্রেতাদের জন্য প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ক্রেতা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেসের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান, ডিজাইন, রঙের ব্যবহার, পাইকারি মূল্য ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতারা সাপ্লাইয়ার নির্বাচন করতে পারবেন। পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা, পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণ, চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিজাইন ব্যবহার এবং পাইকারি মূল্য নির্ধারণ কৌশল বিষয়ে অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

ফাউন্ডেশন আশা করছে, ক্রেতা-বিক্রেতা সম্মিলন অনুষ্ঠানটি একদিকে নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ স্থাপনে সহায়তা করবে। অন্যদিকে বাণিজ্যিক ক্রেতা বা খুচরা বিক্রেতাদের পণ্যের সরবরাহ উৎস বা জোগানদাতা খুঁজে পেতে সহায়ক ভূমিকা পালন করবে।

সম্পর্কিত খবর