শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপের শঙ্কা

 

সাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। আর যদি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে তা ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এই ধরনের আবহাওয়ার কারণে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

দেশের সাত জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এটি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ রবিবার (২০ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ৩৪ দশমিক ৪, সিলেটে ৩৬ দশমিক ২, রংপুরে ৩৫ দশমিক ৬, খুলনায় ৩৫ দশমিক ৭ এবং বরিশালে আজ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বলেন, সাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা দেখছি আমরা। আর যেকোনও নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে তখন তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর চলতি মাস ঝড়েরই মাস। সুতরাং আশঙ্কা একটা আছেই।

তিনি আরও বলেন, এজন্য অনেক জায়গায় আকাশ মেঘলা থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। অনেক জেলায় তাপপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পর্কিত খবর