শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

সাকিবের যে কৌশলে প্রোটিয়া বধ

দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচে সাকিবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনাই যেন ওলটপালট হয়ে যায়। দ্বিতীয় বলেই চার মারেন সাকিব, কিন্তু এরপর ২৬ বলে কোনো বাউন্ডারিই আসেনি সাকিবের ব্যাট থেকে। ওভার প্রতি চার-সাড়ে চার করে রান আসছিল তখন।

মাঠের বাইরে সবাই ভেবেছিল এই গতিতেই হয়তো খেলা চলবে। তবে দ্বিতীয় বাউন্ডারির পর আর থামেননি সাকিব। তার আগ্রাসী ব্যাটিং থেকে ৬৪ বলে এসেছে ৭৭ রান। দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে ৩১৪ রানের ভিত গড়ে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানের জয়ে শেষ পর্যন্ত ম্যাচসেরা হন সাকিবই।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম জয় এটি। কিন্তু প্রথম আনন্দটা এসেছে সাকিবের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ব্যাটিং থেকেই।

ম্যাচসেরার পুরস্কার হাতে অলরাউন্ডার সাকিব বলেন, ‘আমি ভাবছিলাম দ্রুত রান করা উচিত। তা না হলে আমরা ২৬০-২৭০ রানের বেশি করতে পারতাম না। আমরা যে ছন্দটা পাই ৩০ ওভারের সময়, ওটাই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে। আমরা জানতাম যে ডেথ ওভারে রাবাদা তিন-চার ওভার বোলিং করবে। চেষ্টা করেছিলাম যেন তারা রাবাদাকে আগে বোলিং করাতে বাধ্য হয়। সে জন্যই আমাদের ঝুঁকি নিতে হয়েছে। এটাই আমরা করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য, ফাস্ট বোলার কাগিসো রাবাদা ছিলেন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের প্রধান হাতিয়ার। অধিনায়ক টেম্বা বাভুমা শেষ দশ ওভারে বোলিং করানোর জন্য বাঁচিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু সাকিবের কৌশলে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

সাকিবের এই কৌশল কাজে লাগানোর পেছনে অবশ্য অবদান রয়েছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাসের। ম্যাচের সবচেয়ে কঠিন সময়ে ব্যাটিং করে দুজন গড়েছেন ৯৫ রানের উদ্বোধনী জুটি। দুজনই নতুন বলের চ্যালেঞ্জটা সামলেছেন দারুণভাবে।

এ ব্যপারে সাকিব বলেন ‘আমাদের শুরুটাও ভালো হয়েছে। লিটন-তামিম ভালো শুরু এনে দিয়েছে। আমাদের জন্য ছন্দটা ধরে রাখা উচিত ছিল। কারণ নতুন বলের উজ্জ্বলতা চলে যাওয়ার পর রান করা সহজ মনে হচ্ছিল। সেই সুবিধাটাই নিতে চেষ্টা করেছি। ভাগ্য ভালো আজ সেটা কাজে লেগেছে।’

এছাড়াও সাকিব বলেন, ‘আমি যখন ক্রিজে আসি তখন বল তেমন কিছুই করছিল না যেমনটা প্রথম ১০ ওভারে করছিল। আমরা সোজা ব্যাটে খেলেছি, কিছু হিসেবি ঝুঁকি নিয়েছি। এটাই আজ কাজে লেগেছে।’

সম্পর্কিত খবর