শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না—বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। একই সঙ্গে নভেল করোনাভাইরাসের গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে তুলতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা।

সাভারের বিরুলিয়ায় দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় যোগ দিয়ে আজ শুক্রবার সকালে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চলছে।’ তিনি বলেন, ‘শিক্ষকদের রাজনীতি করলে চলবে না, শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করতে হবে।’

এ ছাড়া শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।’ এ সময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না।’

ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক জাতীয় টাস্কফোর্স দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে আজ কর্মশালায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর