শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

সিডনিতে বন্যায় নিহত ২, গৃহহীন কয়েক হাজার

বন্যার কারণে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে সিডনিতে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। তার আগে আজ মঙ্গলবার সিডনির একটি খালে দুটি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হবে।

তবে পুলিশ বলছে, খালটিতে কয়েক মিনিটের মধ্যে পা থেকে থেকে ঘাড় পর্যন্ত পানি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এবং কুইন্সল্যান্ড প্রবল ‍বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে এবং বন্যার সৃষ্টি হয়েছে। এতে ২০ জনের প্রাণহানি হয়েছে।

এনএসডব্লিউ প্রিমিয়ার ডমিনিক পেরোটেট জানিয়েছেন, রাজ্যের ৪০ হাজার বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ২০ হাজার বাসিন্দা নির্দেশের অপেক্ষায় আছে।

তিনি আরও জানান, ম্যানলির শহরের একটি বাঁধ ভেঙে পড়তে শুরু করেছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন হুমকির মুখে ফেলছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারেরও বেশি মানুষ সাহায্যের অনুরোধ করেছে। জনগণকে সাহায্য করতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সৈন্য মোতায়েন করেছে।

সম্পর্কিত খবর