শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার কিনেছে নিবরাস

কাতারের দোহাভিত্তিক কোম্পানি নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে প্রথম ধাপে ৯৬ লাখ ৯৯ হাজার ১৮৮ ডলার, বাংলাদেশী মুদ্রায় (ডলারপ্রতি ৮৬ টাকা ধরে) ৮৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ১৬৮ টাকার সমপরিমাণ শেয়ার বিক্রি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সাবসিডিয়ারি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে কাতারের দোহাভিত্তিক কোম্পানিটির কাছে মেঘনাঘাট পাওয়ারের মোট শেয়ারের ১১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। এর মধ্যে প্রথম ধাপের বিক্রি সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে আরো তিন ধাপে বাকি শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে গত বছরের ১৮ এপ্রিল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়, নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ১৪ হাজার ৬৪১টি শেয়ার বিক্রি করা হবে, যা কোম্পানিটির মোট শেয়ারের ১১ দশমিক ৭৬ শতাংশ।

১০ টাকা অভিহিত মূল্যে ১৪ হাজার ৬৪১টি শেয়ারের দর দাঁড়ায় ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা। এর সঙ্গে প্রিমিয়াম মিলিয়ে নিবরাস পাওয়ারের কাছে মোট ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ ডলার বা প্রায় ২০৭ কোটি টাকায় ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার বিক্রি করা হবে। এতে প্রতি শেয়ারের বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার ৩৭৮ টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে চার ধাপে এই শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে প্রথম ধাপের বিক্রি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।

শেয়ার বিক্রির বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কোম্পানি সচিব মো. শরীফ হাসান বণিক বার্তাকে বলেন, চুক্তি অনুসারে মোট বিনিয়োগের ৪০ শতাংশ অর্থ প্রথম ধাপে বিনিয়োগ করেছে নিবরাস। এরপর দ্বিতীয় ধাপে ২০ শতাংশ, তৃতীয় ধাপে ২৫ শতাংশ এবং চতুর্থ ধাপে ১৫ শতাংশ অর্থ বিনিয়োগ করা হবে। প্রতি ধাপে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় তা আমাদের ব্যাংক হিসাবে জমা হওয়ার পর এর সমপরিমাণ শেয়ার আমরা নিবরাসের অনুকূলে হস্তান্তর করছি। বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরুর আগেই পুরো বিনিয়োগের অর্থ চলে আসবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর