শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

সাবেক হুইপকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

১০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ওই মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত সাবেক হুইপ সৈয়দ শহীদুলকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এর বিরুদ্ধে ২৫ নভেম্বর হাইকোর্টে আবেদন করে দুদক। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আদেশের বিষয়টি জানিয়ে তিনি বলেন, সাবেক হুইপ সৈয়দ শহীদুলকে অবিলম্বে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আত্মসমর্পণ করে জামিন চাইলে তাঁকে জামিনও দিতে বলা হয়েছে।

২০০৯ সালের ২৫ জুন সাবেক হুইপ সৈয়দ শহীদুলসহ অন্য আসামিদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় দুদক ওই মামলাটি করে। এ মামলায় ২০১২ সালের ১ আগস্ট সাবেক হুইপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সাবেক হুইপকে অব্যাহতি দেন বিচারিক আদালত।

সম্পর্কিত খবর