শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

খেরসন নগরী ঘিরে ফেলেছে রুশ বাহিনী, বিস্ফোরণে প্রকম্পিত শহর

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

ষষ্ঠ দিন মঙ্গলবার ভোর হতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ ও নিউ কাখোভকা শহরের মধ্যবর্তী খেরসনে নগরীতে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ এবং তথ্য সুরক্ষার সেবা বিভাগ টেলিগ্রামে প্রচার করে যে, রুশ বাহিনীর একটি বহর বিমানবন্দর থেকে নিকোলাভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে খেরসনে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি ইউক্রেন।

এদিকে, খেরসনের আঞ্চলিক প্রশাসনের ফেসবুক পেজে বলা হয়েছে, ইতোমধ্যে এই নগরী চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তবে এখনও দখলে নিতে পারেনি।

খেরসন সিটি মেয়র ইগর কোলিখায়েভ তার ফেসবুকে জানিয়েছেন, রুশ সেনারা নগরীর প্রবেশ পথগুলোতে চেকপয়েন্ট বসিয়েছে। বলা যাচ্ছে, পরবর্তীতে কী হতে যাচ্ছে।

 

সম্পর্কিত খবর