শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

১২ রুশ কূটনীতিককে বহিষ্কার

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যায়িত করে জাতিসংঘের ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন মুখপাত্র সোমবার রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলেছেন। খবর বিবিসি ও সিবিএসের।

যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা কূটনীতিক হিসেবে তাদের দায়িত্বতের মধ্যে পড়ে না। এ কারণেই তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।

রাশিয়ার জাতিসংঘ দূত ভাসিলি নেবেনজিয়া রয়টার্সকে জানান, আগামী ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ হামলায় ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। পুতিনের রাশিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী এ দেশটি। পাশাপাশি অন্য দেশকেও আহ্বান জানাচ্ছে পুতিনকে একঘরে করতে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে করে রাশিয়া। শুরু থেকেই এ হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।

 

 

সম্পর্কিত খবর