প্রথম বাংলাদেশ-সৌদি আরব যৌথ পিপিপি প্লাটফর্ম বৈঠক অনুষ্ঠিত
সম্প্রতি ‘প্রথম বাংলাদেশ-সৌদি আরব যৌথ পিপিপি প্লাটফর্ম মিটিং’ শীর্ষক এক ভার্চুয়াল সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বৈঠকে সভাপতিত্ব করেন সচিব ও পিপিপি কর্তৃপক্ষের সিইও সুলতানা আফরোজ। এছাড়া দুই দেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি বিনিয়োগকারীরা আলোচনায় অংশ নেন।



