শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

টিকে থাকার লড়াইয়ে মুশফিকদের কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আজ সোমবার থেকে মাঠে গড়াল বিপিএলের প্লে-অফের লড়াই। টুর্নামেন্টে টিকে থাকার মিশনে আগে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটনের ব্যাটে খুলনা টাইগার্সকে ১৯০ রানের কঠিন লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ সোমবার এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৮৯ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস উপহার দিয়েছেন ওয়ালটন। তাঁর ইনিংসটি সাজানো মাত্র ৪৪ বলে। এ সময়ে খেলেছেন সাতটি করে বাউন্ডারি ও ছক্কা।

ওপেনার জাকির হাসান অনিক আজও ভালো করতে পারেননি। তিনি রানের খাতাও খুলতে পারেননি। আরেক ওপেনার কেনার লুইস করেছেন ৩৯ রান। দেশীয়দের মধ্যে আফিফ হোসেন ও শামীম হোসেন ভালো না করলেও ভালো করেছেন মিরাজ। তিনি খেলেছেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস।

এলিমিনেটর ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা উইল জ্যাকসকে এ ম্যাচে পায়নি তারা। মাঠে আসার ঠিক আগে অসুস্থ হওয়ায় ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে খেলতে পারেননি আগ্রাসী এ ওপেনার। কিন্তু, তাঁর না থাকার আক্ষেপ মিটে যায় চ্যাডইউক ওয়ালটনের ঝড়ে। ওয়ালটনের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে আফিফ হোসেনের দল।

সম্পর্কিত খবর