শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

হিমালয় পর্বতে তুষারধসে ৭ ভারতীয় সেনার মৃত্যু

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের হিমালয় পর্বতে তুষারধসে সাত ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে।

রোববার চীন সীমান্তের কাছে কামেং অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্তরপূর্বাঞ্চলীয় মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষ বর্ধন পাণ্ডে এক বিবৃতিতে বলেছেন, ‘তুষারধসের স্থান থেকে সাত সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।’

১৪ হাজার ৫০০ ফুট উচ্চতার কামেং অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারি তুষারপাত হচ্ছে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন পাণ্ডে।

গত কয়েক বছরে প্রতিবেশী চীনের সঙ্গে ভারতের বেশ কয়েকটি সীমান্ত বিরোধের কারণে দুই প্রতিবেশীর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে হিমালয়ের পূর্বাংশের অরুণাচল প্রদেশে সেনাটহল বৃদ্ধি করেছে ভারত, পাশাপাশি রাস্তা ও টানেল তৈরি করছে। অরুণাচলের সঙ্গে চীন শাসিত তিব্বতের সীমান্ত আছে।

 

সম্পর্কিত খবর