শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

লাইফ সাপোর্টে কবি ও সাবেক এমপি কাজী রোজী

কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কোভিড আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার মেয়ে সুমী সিকান্দার। তিনি জানান, তার মায়ের মস্তিষ্ক কাজ করছে না, কিডনিতে ইনফেকশন; মাল্টি অর্গান প্রবলেম। এসব সমস্যা নিয়ে গত ৩০ জানুয়ারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাকে কোভিড আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে।

১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় কাজী রোজীর জন্ম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৭ সালে তথ্য অধিদফতরের একজন কর্মকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।
কাজী রোজী সাতক্ষীরা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় সংসদের গ্রন্থাগার সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজী রোজী শৈশব থেকেই লেখালেখি করেন। সাহিত্য কীর্তির জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি পুরস্কার কবিতায় এবং ২০২১ সালে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি একুশে পদক অর্জন করেন।

সম্পর্কিত খবর