শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

নিয়ন্ত্রক সংস্থাকে দুষলেন বিনিয়োগকারীরা

ব্রোকারেজ হাউজ তামহা সিকিউরিটিজের গ্রাহকদের অর্থ আত্মসাতের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইর নজরদারির অভাবকে দায়ী করেছেন বিনিয়োগকারীরা। অর্থ আত্মসাত্কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তামহা সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা জানান, তামহা সিকিউরিটিজের মালিক ডেল্টা হাসপাতালের মনোরোগ বিভাগের ডাক্তার মো. হারুনুর রশীদ এবং তার বোন ব্রোকারেজ হাউজটিতে থাকা বিনিয়োগকারীদের সব শেয়ার ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দেয়। দুই শতাধিক বিনিয়োগকারীদের মোবাইল নম্বর পরিবর্তন করে তামহা সিকিউরিটিজ। যাতে বিনিয়োগকারীরা তাদের এই জালিয়াতির বিষয়টি বুঝতে না পারেন। তারা যে ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করত সেটি দিয়ে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে আমাদের শেয়ার কেনাবেচার তথ্য জানাত। এ কারণে আমরা তাদের জালিয়াতি ধরতে পারিনি। সিকিউরিটিজ হাউজটির মালিকসহ তার দুই ভাই-বোন প্রায় শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।

কিন্তু আমাদের প্রশ্ন বিনিয়োগকারীদের আবেদন ছাড়া সিডিবিএল এ মোবাইল নম্বর পরিবর্তন করল কীভাবে?

ডিএসইর নজরদারির অভাবে আজ আমরা সবকিছু হারিয়ে পথে বসে গেছি। নিয়ন্ত্রক সংস্থা যদি যথাযথভাবে নজরদারি করত তাহলে এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটত না। সংবাদ সম্মেলনে তামহা সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী বাবুল, নজরুল ইসলাম, মজিবুর রহমান, আবু তাহের, মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর