শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

মোটরসাইকেল পুরস্কার পেল বিকাশের সেরা ১০ এজেন্ট

গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সেরা ১০ এজেন্টকে মোটরসাইকেল পুরস্কার দিয়েছে বিকাশ। সম্প্রতি কোম্পানিটির প্রধান কার্যালয়ে এজেন্টদের কাছে মোটরসাইকেলগুলো হস্তান্তর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

পুরস্কারপ্রাপ্ত এজেন্টরা হলেন বরিশালের হেলাল উদ্দিন, বগুড়ার মোহাম্মদ কাদের, চট্টগ্রামের আলী হোসেন, কুমিল্লার মাসুদ আলম, ঢাকা উত্তরের শিব শংকর হালদার, ঢাকা দক্ষিণের মো. ওমর ফারুক, খুলনার মো. ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহের কাওসার আকবর, রংপুরের মো. শারিক আলম এবং সিলেটের নাজমুল আলম।

যাত্রা শুরুর সময় থেকে গত এক দশকে দেশের প্রতিটি প্রান্তে প্রায় তিন লাখ এজেন্ট নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে বিকাশ। এজেন্টরা মোবাইল আর্থিক সেবাকে সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত খবর