শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

দুই প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে সায়হাম কটন

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ভালো ব্যবসা করতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড। যে কারণে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফায় থাকলেও এবার লোকসানে পড়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে তৈরি মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে ব্যবসার এ অবস্থা তুলে ধরেছে কোম্পানিটি।

তথ্যমতে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে সায়হাম কটনের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৬ লাখ ৬৩ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৫ কোটি ৪৩ লাখ টাকার বেশি। আলোচ্য কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৭ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাড়ে ৬ কোটি টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ২২ লাখ টাকা। সেই হিসাব এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি বা ১০৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১৯ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সায়হাম কটন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৪ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ২০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৫ টাকা ৯৭ পয়সা।

সম্পর্কিত খবর