শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

প্রথমার্ধে ভালো মুনাফা করেছে বিএসআরএম স্টিলস ও লিমিটেড

চলতি হিসাব বছরের প্রথমার্ধে ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের একই গ্রুপের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড। এ সময়ে কোম্পানি দুটির আয় ও কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। কোম্পানি দুটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিএসআরএম: কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ হাজার ৪৫৮ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৩৪৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ১১৪ কোটি টাকা বা ৪৭ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১১৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২৫ কোটি ৩৯ লাখ টাকা বা ১০৭ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪ টাকা ৯৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিএসআরএম লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৯২০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৩৭৬ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৮৩ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩২ টাকা ১৪ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বিএসআরএম লিমিটেড শেয়ারের সর্বশেষ দর ছিল ১১০ টাকা ৯০ পয়সা। সমাপনী দর ছিল ১১০ টাকা ৪০ পয়সা। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৫ টাকা ৭০ পয়সা ও ১২৪ টাকা ৫০ পয়সা।

বিএসআরএম স্টিলস: আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৮৮৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৪১৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৪৬৮ কোটি টাকা বা ১৯ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১২০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮০ কোটি ৬৬ লাখ টাকা বা ৬৭ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ২০ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিলসের আয় হয়েছে ১ হাজার ৫৬৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৪৮১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৮৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯২ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিএসআরএম স্টিলস। এর আগে ১০ শতাংশ অন্তবর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে শেষে যা ছিল ৫৬ টাকা ৮৪ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসআরএম স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৬ টাকা ৮৪ পয়সা।

 

সম্পর্কিত খবর