down of head

পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৪%

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ভালো ব্যবসা করেছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে পেট্রলিয়াম পণ্য বিক্রি থেকে কোম্পানিটির আয় বেড়েছে ১৩ শতাংশের বেশি। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪ শতাংশের বেশি। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে পেট্রলিয়াম পণ্য বিক্রি থেকে পদ্মা অয়েলের আয় হয়েছে ১২০ কোটি ৬৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময় আয় ছিল ১০৬ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৪ কোটি টাকার বেশি বা ১৩ দশমিক ২৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৪ কোটি ৬৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল প্রায় ১১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকা বা ৪ দশমিক ২৬ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১১ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮০ টাকা ৮ পয়সায়।

সম্পর্কিত খবর