শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় আলজেরিয়া

উত্তর আফ্রিকার খাদ্যশস্য আমদানিনির্ভর দেশ আলজেরিয়া। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে দেশটি খাদ্যশস্যের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। অন্যদিকে চলমান সরবরাহ সংকটও আমদানিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটি খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। এ লক্ষ্যে নতুন বেশকিছু নীতিমালাও নেয়া হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।

সংশ্লিষ্টরা জানান, আলজেরিয়া অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্যের উৎপাদন বাড়াচ্ছে। এর মাধ্যমে দেশটির ভারসাম্যহীন আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কৃষিপণ্য উৎপাদনে দেশটির সরকার নতুন রোডম্যাপ হাতে নিয়েছে। এতে বাণিজ্যিকভাবে কৃষিপণ্য উৎপাদনে বেসরকারি বিনিয়োগকে গুরুত্ব দেয়া হচ্ছে। অপরিহার্য শস্যগুলোর জন্য আবাদি জমির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া সেচ ব্যবস্থার উন্নয়ন, সার ও বীজসহ উৎপাদন উপকরণ সমৃদ্ধ করার কাজ চলছে। কৃষি উপকরণ ও আধুনিক যন্ত্র ব্যবহারে প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে। রোডম্যাপের অধীনে বিদেশী বিনিয়োগকারীদের জন্য জমি লিজ দেয়াসহ অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আলজেরিয়া এখনো খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বিশেষ করে দেশটিতে গমের তীব্র সংকট দেখা দিয়েছে। কারণ খাদ্যশস্যটির উৎপাদন স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমেছে। গত বছর দেশটিতে মাত্র ৩৫ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে, যা পাঁচ বছরের গড় উৎপাদনের কম। আগের বছরের তুলনায় উৎপাদন কমেছে ৩৮ শতাংশ। তবে রোডম্যাপ বাস্তবায়ন সম্ভব হলে এ সংকট অচিরেই কাটবে বলে প্রত্যাশা খাতসংশ্লিষ্টদের।

সম্পর্কিত খবর