শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি

রাজধানীর আদাবরে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে আদাবরের বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এ সময় বিএনপি নেতা সালাম বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হতো তাহলে জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থাকতো।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। একদিকে নিত্যপণ্যের বাজার আকাশ ছোঁয়া, তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে অন্যদিকে করোনার কারণে মানুষ কাজ হারাচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। কিন্তু সরকারের সেদিকে নজর নেই। তাদের কাজ একটাই কীভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা যায়, কীভাবে বিদেশে টাকা পাচার করা করা যায়, কীভাবে জোর করে মানুষের অধিকার কেড়ে নেওয়া যায়। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে করোনা শুরু হলে নেতাকর্মীদের দেশবাসীর পাশে থাকার নির্দেশ দিয়েছেন। শীতার্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

শীত বস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, আদাবর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মহানগর বিএনপি নেতা সোহেল প্রমুখ।

 

সম্পর্কিত খবর