শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

ছুটির দিনে বাণিজ্যমেলায় ক্রেতাদের ভিড়, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি

সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে পূর্বাচলে বাণিজ্যমেলায় দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। একই সঙ্গে কঠোরভাবে মেলায় মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

শুক্রবার (১৪ জানুয়ারি) মেলায় দেখা গেছে, সেখানে গেইটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। যারা মাস্ক পরেননি তাদের দেওয়া হচ্ছে মাস্ক।

২৬তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে খোলা থাকছে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা ও শিশুদের ২০ টাকা।

মেলা কর্তৃপক্ষ বলছে, এখন চলছে সরকারের বিধিনিষেধ। সেখানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা বলা রয়েছে। তাই বাস্তবায়ন করা হচ্ছে এ নির্দেশনা। আনসার, স্কাউট মেলায় আগতদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে নজর রাখছেন। মাস্ক ছাড়া কেউ ঘোরাঘুরি করতে পারছেন না।

বিক্রেতারা বলছেন, শহর থেকে কিছুটা দূরে হওয়ায় অন্যান্য দিনগুলোতে ক্রেতাদের সংখ্যা খুব কম থাকে। ছুটির দিনে মেলা জমে বেশি। সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি ভালো। বেচাবিক্রিও ভালো কিছুটা। অন্যান্য দিনের তুলায় বিক্রি কয়েকগুণ বেশি হচ্ছে। আর মেলায় আগতদের স্বাস্থ্যবিধি মানতে মেলা কর্তৃপক্ষের পাশাপাশি বিক্রেতারাও অনুরোধ জানাচ্ছেন।

মেলায় ঘুরতে আসা রফিকুল আলম গণমাধ্যমকে বলেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছি। আগে ঢাকায় হতো, তখন তো মেলায় ঢুকতে অনেক কস্ট হতো। এখন সেখান থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে করোনার কারণে কিছুটা আতঙ্ক রয়েছে। গেইটে দেখলাম মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না, মাস্ক পরতে বলছে। আর বাণিজ্যমেলায় সবাই আসে বিভিন্ন অফারে ভালো পণ্য কিনতে, আমরাও সেজন্য এসেছি। দেখা যাক কি কেনা যায়।

হোম টেক্সটাইলের সেলসম্যান আবদুল জলিল গণমাধ্যমকে বলেন, অন্যান্য সময় সারাদিনে যা বিক্রি হয় আজ দুপুরের মধ্যে তার চেয়ে বেশি বিক্রি হয়েছে। ছুটির দিনে বিক্রি কিছুটা বেশি। সকাল থেকেই ক্রেতাদের ভিড় আছে। আশা করি রাত পর্যন্ত ভালো বিক্রি হবে।

ব্লেজার বিক্রেতা আব্দুর রহমান বলেন, আজকে বেচাবিক্রি বেশ ভালো। ছুটির দিনে বিক্রি ভালো থাকে, আজকেও তাই।

সার্বিক বিষয়ে বাণিজ্যমেলার পরিচালক ও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আজ অন্যান্য দিনের তুলনায় মেলায় ক্রেতাদের সংখ্যা বেশি। তাদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমরা কঠোর অবস্থানে আছি। আমাদের ৩০ জন আনসার, ২৫ জন স্কাউট রয়েছে। এছাড়াও প্রায় এক থেকে দেড়শ মানুষ মাস্ক পরার জন্য মানুষকে সচেতন করছে। স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করছি। যাদের সাথে মাস্ক একেবারে নেই তাদের আমরা মাস্ক দিচ্ছি।

 

সম্পর্কিত খবর