শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

ফিউচারস মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

ফিউচারস মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। মূলত মজুদ ও রফতানি কমায় বাজারে গতকাল পণ্যটির দাম কমে যায়। খবর বিজনেস রেকর্ডার।

পণ্যবাহী জাহাজের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চলতি বছর ১-১০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি কমেছে। অন্যদিকে পণ্যটির মজুদও লক্ষণীয় মাত্রায় কমেছে।

গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৭ রিঙ্গিত বা দশমিক ১৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ২২ রিঙ্গিত (১ হাজার ১৯৮ ডলার)।

রেফিনিটিভ এগ্রিকালচার রিসার্চ সম্প্রতি এক নোটে জানায়, পশ্চিম মালয়েশিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় পাম অয়েলের সরবরাহ সংকুচিত হয়ে পড়ে। এ কারণে ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির বাজারদর। কিন্তু অব্যাহতভাবে দাম বাড়ায় সম্প্রতি পণ্যটির চাহিদা কমতে শুরু করেছে। এতে বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

তথ্য বলছে, ১-১০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ৪০ দশমিক ৬ শতাংশ কমেছে। রফতানি করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০১ টন। গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পণ্যটির মজুদ ১২ দশমিক ৯ শতাংশ কমেছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড জানায়, উৎপাদনে মন্দা দেখা দিলেও মালয়েশিয়ায় পণ্যটির ব্যবহার বেড়েছে। এ কারণেই মজুদ নিম্নমুখী।

সম্পর্কিত খবর