শিরোনাম
icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা
down of head

এক সপ্তাহে করোনায় মৃত ২৫ জনের ২১ জনই টিকা নেয়নি

বেশকিছু দিন থেকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা বাড়ছে। এই ভাইরাসে গত এক সপ্তাহে (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) ২৫ জন রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১৪ জন। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এর আগের সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১৭ জন। শতাংশের হিসেবে মৃত্যুহার ৪৭ শতাংশের বেশি বেড়েছে।

করোনার সংক্রমণরোধে টিকা গ্রহণ অত্যন্ত গুরত্বপূর্ণ। সরকার জনগণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে টিকা সরবরাহ করলেও তা গ্রহণে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনায় মৃত ২৫ জনের মধ্যে ২১ জনই অর্থাৎ ৮৪ শতাংশ রোগীই টিকা নেননি। অবশিষ্ট মাত্র চারজন অর্থাৎ মাত্র ১৬ শতাংশ টিকা গ্রহণ করেন। এই টিকাগ্রহণকারী চারজনের মধ্যে প্রথম ডোজের একজন ও দ্বিতীয় ডোজের মাত্র তিনজন টিকা গ্রহণ করেন।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, করোনায় মৃতদের মধ্যে অধিকাংশই কো-মরবিডিটি অর্থাৎ আগে থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ১৩ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ১০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৭ কোটি ৯০ লাখ ২ হাজার ২৪৩ জন, দুই ডোজ নিয়েছেন ৫ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ১৭১ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৪২ লাখ ৮ হাজার ৫৯৬ জন।

 

 

সম্পর্কিত খবর