down of head

আজ থেকে আরো ১৫ দিনের জন্য লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফায় বাড়ানো হলো। ডিএসই পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে ৫৫ দফায় কোম্পানিটির লেনদেন বন্ধের সময় বাড়ানো হলো। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ১৪ জুন পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন প্রথমবারের মতো স্থগিত করে দুই স্টক এক্সচেঞ্জ। লিস্টিং রেগুলেশনের ধারা ৫০(১) অনুসারে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১৫ দিন পরপর এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হচ্ছে।

সম্পর্কিত খবর