শিরোনাম
icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
down of head

মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি: তালেবান

আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।
বুধবার রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই আহ্বান জানান। এসময় মানবিক সাহায্য হিসেবে ত্রাণ পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মুজাহিদ বলেন, আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি।

আফগানিস্তানে রুশ ত্রাণ সাহায্যের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন, রাশিয়া এ পর্যন্ত কয়েকবার আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠিয়েছে এবং আমরা এজন্য মস্কোর কাছে কৃতজ্ঞ।

গত ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারপ্রধান আশরাফ গনি বিদেশে পালিয়ে যান। এর মধ্যে দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান।

এই ঘটনার দুই সপ্তাহ পর তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু দেশটিতে নারী অধিকার, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনসহ বিভিন্ন ইস্যু তুলে বিশ্ব সম্প্রদায় এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

সম্পর্কিত খবর