সাবসিডিয়ারিতে বিনিয়োগ করছে সাইফ পাওয়ারটেক

সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ৮৮ ইনোভেশনস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের এ সাবসিডিয়ারি কোম্পানিটিতে মোট ইকুইটির ৫৫ শতাংশ বিনিয়োগ করা হবে। কোম্পানিটিতে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হবে ১১ কোটি টাকা। ডিএসই মাধ্যমে গতকাল এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটির এ বিনিয়োগ প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ৭৫ কোটি টাকা। প্রকল্পটি থেকে বছরে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। কর-পরবর্তী নিট ধরা হয়েছে ২৪ কোটি টাকা।

সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগের পাশাপাশি আয়ের উৎস হিসেবে একটি ইউনিট চালুর সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ারটেক। অয়েল অ্যান্ড গ্যাস অপারেশনস নামের এ ইউনিটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৩ কোটি টাকা। এটি থেকে বছরে আয় ধরা হয়েছে ৫১৬ কোটি টাকা। কর-পরবর্তী নিট মুনাফা ধরা হয়েছে ৮৬ কোটি টাকা।

সম্পর্কিত খবর