শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

সরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

পশ্চিমতীরের নাবলুস শহরে শুক্রবার অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনারা নির্বাচিত গুলি চালায়। খবর আরব নিউজের।

ইসরাইলি সেনাদের এ গুলিবর্ষণে প্রাল হারান ওই ফিলিস্তিনি যুবক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই যুবকের মাথায় গুলি লাগে। এ ঘটনায় আরও ৪ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, শুক্রবার নাবলুস শহরে টায়ার জ্বালিয়ে ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ইসরাইলি সেনাদের ওপর পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় তাদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি আমরা।

 

সম্পর্কিত খবর