শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

অদিতি মহসিনের সংগীত জীবনের ২০ বছর পূর্তি

বিশিষ্ট শিল্পী অদিতি মহসিনের সংগীত জীবনের ২০ বছর পূর্তি। সংগীত জীবনের ২০ বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে ‘অরুণ আলোর অঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান। শিল্পীর বর্ণাঢ্য সংগীত জীবনকে আগামী ৬ ডিসেম্বর সংগীতমুখর আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে।

ঐদিন সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘অরুণ আলোর অঞ্জলি’ শিরোনামের সাংগীতিক আসর বসবে। গুণি শিল্পী অদিতি মহসিনের সংগীত জীবনের দুই দশক পূর্তি উপলক্ষে স্মরণীয় এই আয়োজনের মধ্য দিকে শিল্পীর গান ও সংগীত জীবনের বর্ণময়তাকে তুলে ধরা হবে।

শিল্পী অদিতি মহসিন বাংলা সংগীতে তার নিপুণ গায়কী ও অনন্য বিশিষ্টতার জন্য দেশে-বিদেশে বিশেষভাবে সমাদৃত। ‘অরুণ আলোর অঞ্জলি’ অনুষ্ঠান তার ২০ বছরের সংগীত জীবনের সাফল্যের প্রতি স্বীকৃতির স্মারকচিহ্ন রূপে উপস্থাপিত হবে।

সম্পর্কিত খবর